জাতীয়
প্রধান খবর

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কিভাবে কাটবেন

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। দর্শনার্থীদের সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে অনলাইনে নিবন্ধন ও সময়ভিত্তিক টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে-

  • প্রাপ্তবয়স্ক: ৫০ টাকা
  • শিশু: ২৫ টাকা

এর আগে ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়মে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

অনলাইন টিকিট সংগ্রহের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button