জাতীয়
প্রধান খবর

আখেরি চাহার সোম্বায় আগামীকাল বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা আগামীকাল বুধবার (১২ আগস্ট)। দিনটি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষ্যে বুধবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে একদিনের ছুটি রাখা হয়েছে। সে অনুযায়ী দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

সরকারিভাবে আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে সাধারণ বা বাধ্যতামূলক ছুটি নেই। দিনটি ঐচ্ছিক বা সংরক্ষিত ছুটির অন্তর্ভুক্ত। তবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এদিন বন্ধ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে ১২ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধীন দেশের সব কলেজ বন্ধ থাকবে।

তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button