
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯ শিশু।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮২ জনে। এর বাইরে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৮ শিশু।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯৭৯ জন হওয়ায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



