জাতীয়
প্রধান খবর

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পর্যায়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্যায়ে সাধারণ ক্যাডারের ২ হাজার ১৬০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আগামী ২৫ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে।

পরীক্ষার দিন প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button