জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,২১৭ রোগী

দেশে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার তথ্য সংগ্রহ করা হয়েছে ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button