
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৭২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে। এর মধ্যে গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪১৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ২৬৯ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১২ হাজার ৪০২ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি

