জাতীয়
মাস্ক পরার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্ক পরার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ বৈঠক এ তিনি এমনটা জানান।
ইউরোপের সংক্রমনের দিক পর্যলোচনা করে মাস্ক পরার বিষয়ে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে মাঠ প্রশাসনকে মনিটরিং এর দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট করা হবে।
বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে উড়োজাহাজ চলাচলের জন্য চুক্তি সাক্ষরের লক্ষ্যে চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।



