জাতীয়

ভারত থেকে দেশে এলো ৫০ লাখ ডোজ টিকা

ভারতের সেরাম প্রতিষ্ঠান থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে টিকাগুলো রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।  ভারতের এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো নিয়ে আসা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ইপিআই টিকাগুলো নিয়ন্ত্রণ করবে। ৮ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু করা যাবে। বেক্সিমকো ফার্মা টিকার সংরক্ষণ থেকে শুরু করে জেলা উপজেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কাজ করবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, টিকাগুলো স্টোর করে প্রয়োজনীয় ল্যাব টেস্ট করানো হবে। এরপর সরকারে নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের সব স্থানে টিকা পৌঁছে দেওয়া হবে। 

পাপন বলেন, “টিকা দেশে আসার পর ল্যাব টেস্ট হবে। এরপর ৬৪ জেলায় করোনার টিকা পৌঁছে দেওয়া হবে। প্রতিটি জেলার সিভিল সার্জনের কাছে টিকা হস্তান্তর করা হবে। সরকার যেখানেই বলবে আমরা সেখানেই টিকা পৌঁছে দেব।”

এর আগে ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনা টিকা দিয়েছে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button