জাতীয়
বাল্যবিবাহের হার বেড়েছে

করোনাকালে বাল্যবিবাহের হার বেড়ে প্রায় ৫০ শতাংশ হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপে উঠে এসেছে এ তথ্য।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে জুম মিটিংয়ে রিপোর্টটি উপস্থাপন করা হয়। রিপোর্টে দেখা যায়, প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১৩ থেকে ১৫ বছরের মধ্যে আর ১০ থেকে ১২ বছরের মধ্যে হচ্ছে ১ দশমিক ৭ শতাংশের।
দরিদ্রতাই করোনা মহামারীতে বাল্যবিবাহ বেড়ে যাওয়ার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।



