জাতীয়
আগামীকাল শুক্রবার ভোর থেকেই ‘কঠোর লকডাউন’

দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকেই ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১ জুলাই থেকে চলতে থাকা ‘কঠোর লকডাউন’ ঈদের কারণে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করেছিল সরকার। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল ২৩ তারিখ থেকে আবার কঠোর লকডাউন চলবে।
কিন্তু তা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে- লকডাউন শিথিল থাকবে ২৭ জুলাই পর্যন্ত। সেই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হলো।
এর আগে ১ জুলাই থেকে দেশে শুরু হয় ‘কঠোর লকডাউন’। তার আগে ২৮ জুন থেকে শুরু হয় ‘সীমিত লকডাউন’।



