জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুন্দরবনে ১০০ কুমির অবমুক্ত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে সুন্দরবনে একশ কুমির ছানা অবমুক্ত করা হয়েছে। 

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে বনের চারটি রেঞ্জের বিভিন্ন স্পটে এ বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। খুলনা রেঞ্জে ২০টি, সাতক্ষীরায় ২০টি চাদপাই রেঞ্জে ৪০টি ও শরনখোলা রেঞ্জে ২০টি করে মোট ১০০ কুমির ছেড়ে দেওয়া হয়। 

চাদপাই রেঞ্জের করমজলে অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার, বনসংরক্ষক মোঃ আমীর হোসেন, মিহির কুমার দো ও মোঃ বেলায়েত হোসেন। 

পূর্ব সুন্দরবনের শরনখোলা ষ্টেশন কর্মকর্তা আঃ মান্নান জানান, তার নেতৃত্বে বনের আলীবান্দা, শাপলা ও মরাভোলা অভয়ারণ্য এলাকায় ২০টি কুমিরের বাচ্চা অবমুক্ত করা হয়। এ সময় বন সুরক্ষা কমিটি ওয়াইল্ড টিম ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button