জাতীয়প্রধান খবরস্বাস্থ্য

নাপা সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি: ঔষধ প্রশাসন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা ওষুধটি ঝুঁকি মুক্ত ও মানসম্পন্ন বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি জানায়, বেক্সিমকোর তিনটা ব্যাচের দুইটি করে ছয়টিসহ অভিযুক্ত দোকান থেকে সংগৃহীত ওষুধের মান পরীক্ষা করে দেখা গেছে, ওষুধটির গুণগত মান সঠিক ছিল।

সোমবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আয়োজিত নাপা সিরাপে শিশু মৃত্যু প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয়। তার মধ্যে সবগুলোতেই ফলাফল পজেটিভ এসেছে। এই সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

এবিষয়ে মহাপরিচালক বলেন, দুইটি শিশু মৃত্যু পরই ব্যবহৃত ওষুধটি পুলিশের মাধ্যমে সিআইডিতে চলে গেছে। তাদের ফরেনসিক ল্যাবে এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন আসলেই প্রকৃত কারণ বলা যাবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button