জাতীয়প্রধান খবর

বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ঘোষণা করা হয়?

৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। তবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পূর্বেই।

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনীরা নিরীহ বাঙালিদের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পাশাপাশি গ্রেফতার করে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 শে মার্চ রাতে অর্থাৎ 26 শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর করেন এবং চট্টগ্রামে অবস্থিত তৎকালীন ইপিআর এর ট্রান্সমিটার এর মাধ্যমে প্রচার করার জন্য আদেশ দেন।

তৎকালীন সময়ে বেলাল মোহাম্মদ, আবুল কাশেমসহ চট্টগ্রামে বেতারকেন্দ্রে বেশ কয়েকজন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা শেখ মুজিবুর রহমান এর স্বাধীনতার ঘোষণাপত্রটি মাইকিং করে প্রচার করেন।

তৎকালীন সময়ের পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি অফিসার ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করে। তিনি মূলত শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button