জাতীয়

এ বছর হজের খরচ বাড়তে পারে: ধর্ম প্রতিমন্ত্রী

এ বছর সৌদি আরব সরকার মিনায় খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানির দামের ঊর্ধ্বগতির জন্য বিমান ভাড়াও বেড়ে গেছে। এসব কারণে এ বছর হজের খরচ বাড়তে পারে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

শনিবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আব্দুল করিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অফিসিয়ালি কোনও ঘোষণা না আসলেও এ বছর হজ হবে। তবে বাংলাদেশ থেকে কতজন যেতে পারবেন তা ঠিক করতে আজকে একটা মিটিং হওয়ার কথা আছে। মিটিংয়ের পর সংখ্যাটা জানিয়ে দেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button