জাতীয়

নারী ড্রাইভার ঠাণ্ডা মাথায় গাড়ি চালায়, নেশা করে না: কাদের

নারী ড্রাইভার নিয়ম মেনে, ঠাণ্ডা মাথায় গাড়ি চালায় এবং তারা নেশা করেন না। তাই সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে নারী ড্রাইভার বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শনিবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে নারী গাড়িচালকদের প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্র্যাক এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, নারী ড্রাইভার বাড়াতে তাদের নিয়োগের জন্য বিআরটিসি’র আগে সার্কুলার দিয়েছিল। কিন্তু তাদের তেমন সারা পাওয়া যায়নি। আমরা চাই নারী ড্রাইভাররা ড্রাইভিং কাজ আগ্রাহ করে আসুক।

তিনি বলেন, নারী গাড়িচালকেরা নিয়ম মেনে চলেন, ঠাণ্ডা মাথায় গাড়ি চালান। তারা নেশা করেন না, দায়িত্ব পালনের সময় মোবাইলে কথাও বলেন না। তাই যত বেশি নারীচালক নিয়োগ দেওয়া হবে, সড়ক দুর্ঘটনার ঝুঁকি ততটাই কমবে।

মন্ত্রী আরো বলেন, আমি রাস্তায় দেখেছি কোনো কিছুর তোয়াক্কা না করে ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল চলতে।  সাধারণ মানুষ কিন্তু ঢাকা শহরে আইন মেনে চলে কিন্তু রাজনৈতিককর্মীরা আইনকে ডোন্ট কেয়ার করে ঝাঁকে ঝাঁকে মোটরসাইকেল নিয়ে চলে। রাজনৈতিককর্মীরা আইন মানতে চায় না। এই বিষয়টা নিয়ন্ত্রণে আনার জন্য অনেক চেষ্টা করেছি। এখন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। এখন কিন্তু এক মোটরসাইকেল তিনজন চলতে দেখা যায় না, হেলমেটবিহীন মোটরসাইকেল আহারীও দেখা যায় না তেমন একটা। সামনে আরো নিয়ন্ত্রণে চলে আসবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আশিফ সালেহের সভাপতিত্বে রাজধানীর  ব্র্যাক সেন্টারে ‘গ্রাজুয়েশন অফ উইমেন ড্রাইভার: এ স্টেপ টোয়ার্ডস রোড সেফটি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মারসি মিয়াং টেমবন, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার,বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামসহ অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button