জাতীয়
প্রধান খবর

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮০৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে হামে ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ জনে।

আজ (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭১০ জনে পৌঁছেছে। এছাড়া গবেষণাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত ৯৫ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৪৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এতে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ২০০ জনে।

একই সময়ে আরও ১৬৬ জনের শরীরে পরীক্ষাগারে হাম নিশ্চিত হয়েছে। ফলে নিশ্চিত আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৫ হাজার ৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তথ্যসূত্র: টিবিএস

এই বিভাগের অন্য খবর

Back to top button