জাতীয়প্রধান খবরসারাদেশ
সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন, নিহত ১৮

নয় ঘণ্টা পর চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাড়িয়েছে।
রোববার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এর মধ্যে দুই জন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে এসেছে।