বগুড়া-৪ আসনে বিএনপি প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন পৃথকভাবে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাশপিয়া তাসরিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন প্রামানিক।
এদিনই নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আরার কাছ থেকেও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।



