রাজনীতি
প্রধান খবর

তারেক রহমানের সঙ্গে নেপাল ও ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় বৈঠকে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি গুলশানের কার্যালয়ে পৌঁছান। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে।

ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৪টা ৫৫ মিনিটে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি। তিনি তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

এই বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং সাংস্কৃতিক যোগাযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button