রাজনীতি
প্রধান খবর

১০ দলীয় ঐক্যে এনসিপির ৩০ আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা, প্রতীক ‘শাপলা কলি’

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতার মাধ্যমে পাওয়া ৩০টি সংসদীয় আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। তবে বাকি তিনটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ঘোষিত প্রার্থীরা সবাই ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (১৮ জানুয়ারি) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনের প্রার্থীদের নাম ও ছবিসংবলিত পোস্টার প্রকাশ করা হয়।

ছবি: ফেসবুক থেকে

ঘোষিত প্রার্থীদের তালিকা (আসনভিত্তিক)

ঘোষিত প্রার্থীরা হলেন-

  • ঢাকা-১১: নাহিদ ইসলাম (আহ্বায়ক)
  • রংপুর-৪: আখতার হোসেন (সদস্যসচিব)
  • কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
  • পঞ্চগড়-১: সারজিস আলম
  • ঢাকা-৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • নোয়াখালী-৬: আবদুল হান্নান মাসউদ
  • ঢাকা-১৮: আরিফুল ইসলাম আদীব
  • লক্ষ্মীপুর-১: মাহবুব আলম
  • সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
  • নরসিংদী-২: সারোয়ার তুষার
  • নারায়ণগঞ্জ-৪: আবদুল্লাহ আল আমিন
  • বান্দরবান: এস এম সুজা উদ্দিন
  • ব্রাহ্মণবাড়িয়া-২: মাওলানা আশরাফ মাহদী
  • চট্টগ্রাম-৮: জোবাইরুল হাসান আরিফ
  • ব্রাহ্মণবাড়িয়া-৩: মোহাম্মদ আতাউল্লাহ

অন্যান্য প্রার্থীরা

  • দিনাজপুর-৫: মো. আবদুল আহাদ
  • নোয়াখালী-২: সুলতান মুহাম্মদ জাকারিয়া
  • ঢাকা-১৯: দিলশানা পারুল
  • ঢাকা-২০: নাবিলা তাসনিদ
  • কুড়িগ্রাম-২: আতিক মুজাহিদ
  • ময়মনসিংহ-১১: জাহিদুল ইসলাম
  • টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার
  • ঢাকা-৯: জাবেদ রাসিন
  • গাজীপুর-২: আলী নাছের খান
  • মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম
  • পিরোজপুর-৩: শামীম হামিদী
  • নাটোর-৩: এস এম জার্জিস কাদির

আসন সমঝোতা ও রাজনৈতিক প্রেক্ষাপট

এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সদস্যসচিব আখতার আহমদ প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি।

এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আসন সমঝোতার বিষয়টি গণমাধ্যমকে জানান। সেখানে ঘোষণা করা হয়, এনসিপি ঐক্য জোটের পক্ষ থেকে ৩০টি আসনে নির্বাচন করবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপির পক্ষ থেকে সারাদেশে মোট ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button