রাজনীতি
প্রধান খবর

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বাসভবন যমুনায় যান।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন ও জহিরুল ইসলাম মুসা।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা মিলিত হয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button