রাজনীতি
প্রধান খবর

৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)
ঠাকুরগাঁও-এ বেসরকারি সংস্থা ইএসডিওর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উন্নয়ন প্রকল্পের ঘোষণা

মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে বেশ কিছু বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। তিনি বলেন-

  • মেডিকেল কলেজের প্রাথমিক কাজ শুরু করা হচ্ছে
  • খুব শিগগির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে
  • বিমানবন্দর ও ইপিজেড স্থাপনের কার্যক্রম চলমান
  • কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে

তিনি বলেন,

“অল্পদিনে আমরা কাজ শুরু করেছি। আমরা যা বলেছিলাম তা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।”

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

মন্ত্রী আরও বলেন,

“গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে কাজ করতে হবে। আমরা কখনো হার মানিনি, মানবো না।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button