রাজনীতি
প্রধান খবর

গণভোট নিয়ে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন এমপি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের মানুষ গণভোটে অংশ নিলেও সরকার গণরায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে, যা জনমতের প্রতি অবহেলার শামিল।

মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় আইসিআর পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চরম চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হকের সঞ্চালনায় এবং জেলা জামায়াতের আমির আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য মিনহাজ মোর্শেদসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ঐক্যজোটের ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button