রাজনীতি
প্রধান খবর

মিথ্যা ও হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় সরকার: আইনমন্ত্রী

মিথ্যা ও হয়রানিমূলক মামলার সংস্কৃতি থেকে সরকার বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের সবাই সমান আইনি সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা এটি। দেশে সমতাভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি বলেন, “দেশে আমরা মামলা ও মামলার জট কমাতে চাই। এই দুইটাকে সামনে রেখে আমরা লিগ্যাল এইড কর্মসূচি দিয়েছি।”

মন্ত্রী আরও বলেন, “কেউ যদি মনে করেন মামলা চলমান থাকা অবস্থায় মধ্যস্থতার মাধ্যমে সমাধানে যাবেন, তাহলে সেটা যেমন সহজতর পথ হবে, তেমনি নতুন মামলা করতে গেলে যদি আমরা প্রক্রিয়া সহজ করে দিতে পারি, তাহলে আদালতে নতুন মামলার সংখ্যা কমবে।”

বিচার বিভাগের আলাদা সচিবালয় ইস্যুতে আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে নানা ঘাটতি ও সাংঘর্ষিক বিধান থাকায় এটি নিয়ে সংসদে নতুন বিল আনা হবে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button