
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সিলেটের জৈন্তাপুর থেকে ফেরার পথে আবারও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টের সঙ্গে ২৩ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভিডিওতে একটি গাড়ির ভাঙা কাচ এবং একজনের রক্তাক্ত হাত দেখা যায়।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, কিছুক্ষণ আগে বিএনপির লোকজন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়িতে হামলা করেছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আগামীর সময়
