রাজনীতি

বিএনপি ক্ষমতা দখলের দেখছে: ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র-কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, বিএনপি মহাসচিব আবোল-তাবোল বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেছেন। তারা ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে।

দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, বিএন‌পি গণতন্ত্র কার‌ফিউ গণতন্ত্র, তামাশার গণতন্ত্র। তা‌দের বর্ণ‌চোরা গণত‌ন্ত্রে দে‌শের মানুষ আর ফি‌রে যা‌বে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button