রাজনীতি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক অধ্যাপক ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী (এফ এম সিদ্দিকী)। তবে আপাতত স্থিতিশীল হলেও আবারও যে ব্লিডিং (রক্তক্ষরণ) হবে না তার কোনো নিশ্চয়তা নেই বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন।



