
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে । আজ বুধবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে নেওয়া হতে পারে।
চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে ৬ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে পরীক্ষা করাতে যাওয়ার কথা রয়েছে।
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার বেশ কিছু দিন ধরে থেমে থেমে জ্বর আসছে। এজন্য চিকিৎসকরা তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।



