বিএনপিরাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে গুলশানের বাসভবন থেকে তাকে বহনকারী গাড়িটি রওনা হয়। বিকেল ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। পরীক্ষা শেষে পৌনে সাতটার দিকে বাসায় ফেরেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, “হাসপাতালে  খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে।”

জানা গেছে, এ সময় খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা। এছাড়া ব্যক্তিগত নারী স্টাফও ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button