রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজি, ছাত্রলীগের সহ সভাপতি আটক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহারকারী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন সাঈদীকে অস্ত্র, গুলি ও মাদকসহ আটক করেছে র্যাব-৩।’
একই অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরকে আটকের তথ্য শোনা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি রায়হান কাওসার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার ব্যাপারে দলীয় বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এসএ
