রাজনীতি

বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১১

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন্য আহত হয়েছে।

চিকিৎসার জন্য আহতদের ঠাকুরগাঁ ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং বেশ কয়েকজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

রোববার (৭ আগস্ট) বিকালে বোদা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে  নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সময়ে অপরদিকে উপজেলা ছাত্রলীগে নতুন কমিটি একটি র‍্যালি বের করে।  পরে উভয় পক্ষের জমায়েত বোদা মর্ডান ক্লিনিকের সামনে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এরপর উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছড়াছড়ি হয়। দুই পক্ষের সংঘর্ষে আশপাশে যানবাহন ও দোকানপাট বন্ধ হয়ে যায়। আধা ঘন্টা ধরে এই সংঘর্ষ চলার পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বোদা উপজেলার এক ছাত্রলীগ নেতা জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে বাসষ্ট্যান্ডে দিকে গেলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামে বাজে শ্লোগান দেয়। আমরা এতে প্রতিবাদ করি। এতে তারা আমাদের উপর চড়াও হয়। পরে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

বোদার এক বিএনপি নেতা জানান, তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল বের করি। সেই মিছিলে ছাত্রলীগ হামলা চালায়।

পুলিশ জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button