রাজনীতি
প্রধান খবর

এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছেঁড়া বা অন্য কোনোভাবে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৭ জুলাই) নাটোরে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা শুনেছি, নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিঁড়ে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। যারা এক বছর আগে এভাবে বাধা দিয়েছিল, তারা আজ বাংলাদেশেই নেই। অতীত থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও একই পরিণতি হবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই পতন ঘটেছে। এবার আমাদের লক্ষ্য দেশ গঠন। একটি নতুন বাংলাদেশ গড়বো আমরা, যেখানে থাকবে গণতন্ত্র, সমতা, ইনসাফ এবং থাকবে না কোনো বৈষম্য বা দুর্নীতি।”

তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ গঠনে আপনারা তরুণদের পাশে থাকুন। ঐক্যবদ্ধভাবে আমরা একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।”

এই বিভাগের অন্য খবর

Back to top button