রাজনীতি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করছে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো। সকালে কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
শ্রদ্ধা জানানো শেষে নেতারা জানান, জাতীয় পার্টি সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত। নতুন বাংলাদেশ গঠনে দল আগের মতোই দৃঢ়ভাবে এগিয়ে যাবে।
উল্লেখ্য, ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হুসেইন মুহম্মদ এরশাদ। মৃত্যুর আগপর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

