রাজনীতি
প্রধান খবর

নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না: এনসিপি নেতা নাসীরুদ্দীন

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে বিএনপি ও জামায়াত নেতাদের উপস্থিতিতে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি হয়, তাহলে সংস্কারের জন্য যারা প্রাণ দিয়েছেন ও অঙ্গহানি হয়েছেন, তাদের জীবন ও অঙ্গ ফেরত দিতে হবে সরকারকে।”

তিনি অভিযোগ করেন, সংস্কার কাজ ও অভ্যুত্থান ঠেকানোর ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার শেষ না করে নির্বাচনে গেলে তা হবে পূর্বের মতোই “ফ্যাসিবাদী সংবিধান” ও “একই সিস্টেম”-এর অধীনে।

গণমাধ্যমের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, আগে ‘হাসিনামাধ্যম’ বলা হলেও এখন গণমাধ্যমের অবস্থান ভিন্ন নয়। তিনি অভিযোগ করেন, মিডিয়া সম্পাদকরা জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছেন।

ডিজিএফআই ও ‘আয়নাঘর’-এর কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দেন, “আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি, প্রয়োজনে ডিজিএফআইয়ের সদর দফতরও ভেঙে দেব। প্রতিষ্ঠানটি রাখতে হলে অবশ্যই সংস্কার করতে হবে।”

সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ এনসিপি ও এবি পার্টির নেতারা বক্তব্য রাখেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button