রাজনীতি
নিউইয়র্কে এনসিপির আখতার হোসেনকে ডিম নিক্ষেপ

ছবি: ফেসবুক
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে।
বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা নিজ ভ্যারিভাইড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘটনার তথ্য জানান। তিনি উল্লেখ করেন, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজ করা হয়েছে।

ডা. তাসনিমের দাবি, এই আক্রমণ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ব্যক্তিগতভাবে নয়, বরং আখতার হোসেনের রাজনৈতিক পরিচয়ের কারণেই এমন ঘটনা ঘটেছে। তিনি বলেন, আখতার হোসেন এমন একটি দলকে প্রতিনিধিত্ব করছেন, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে কাজ করে যাচ্ছে।



