বিএনপিরাজনীতি

সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ: ফখরুল

সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্নীতির করালগ্রাসে দেশকে নিমজ্জিত করেছে সরকার।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) শহীদ জিয়ার সমাধিতে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটির শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশে কার্যত কোন সরকার নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঘন্টার পর ঘন্টা নিউমার্কেটে সংঘর্ষ চললেও সেখানে সরকারের পদক্ষেপ না থাকায় ভয়াবহ হতাহতের ঘটনা  ঘটেছে।

এছাড়া বিএনপি নেতাদের নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অচিম ট্রস্টার যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয় বলে জানালেন দলটির মহাসচিব।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্র হরণ করেছে। ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন মির্জা ফখরুল।

এই বিভাগের অন্য খবর

Back to top button