মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ফখরুল।
তিনি বলেন, শেখ হাসিনা থাকলে আগামী জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি। আজ আওয়ামী লীগ পুরোপুরিভাবে আমলাদের ওপর নির্ভরশীল। কারণ তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মূলত তারা এখন সামরিক ও বেসামরিকসহ আমলাতন্ত্রের ওপরই নির্ভর। কলাবাগানের ঘটনায় প্রমাণ করে তারা কতটা স্বৈরাচারী। তিনি আরও বলেন, এই সরকারের মদদপুষ্ট একটি গোষ্ঠী সাধারণ মানুষের জমি-ব্যবসাসহ সবকিছুই দখলে নেমেছে।
ফখরুল বলেন, আগেও গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সরে যেতে হয়েছে; আগামী দিনেও জনগণের গণঅভ্যুত্থানে সরকারকে সরতে হবে। আমরা রাজপথে আছি, আন্দোলন সংগ্রাম করছি। যখন যেভাবে অন্দোলনের প্রয়োজন সেভাবেই আন্দোলন করা হবে। আর আমরা রাজপথে আছি বলেই সরকারের টনক নড়েছে।