ধর্ম
প্রধান খবর

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আকাশের কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চাঁদ দেখার তথ্য নিম্নোক্ত টেলিফোন নম্বরগুলোতে জানানো যাবে:

  • ০২-৪১০৫৩২৯৪
  • ০২-২২৬৬৪০৫১০
  • ০২-২২৩৩৮৩৩৯৭

এ ছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি অবহিত করা যাবে।

চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে জাতীয় চাঁদ দেখা কমিটি মহররম মাসের শুরুর তারিখ এবং পবিত্র আশুরা কবে পালিত হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button