শাজাহানপুর উপজেলা

শাজাহানপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও পিঠা উৎসব

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি আয়ুর্বেদিক মেডিকেল ক্যাম্প ও পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। শাজাহানপুর উপজেলার টিএমএসএস আয়ুর্বেদিক ইউনানি মেডিকেল কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন টিএম এসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, পৌর কাউন্সিলর খোরশেদ আলম, মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাবিব তালুকদার, আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ শাহজামাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় ৫০০ রোগীকে ভেষজ চিকিৎসা দেওয়া হবে। মেডিকেল ক্যাম্প চলবে সন্ধ্যা পর্যন্ত।

এই বিভাগের অন্য খবর

Back to top button