শাজাহানপুর উপজেলা

শাজাহানপুরে গৃহবধূ গণধর্ষণের মূল আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব

বগুড়ার শাজাহানপুরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত গোলাম রাব্বী (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাব ১২। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প শহরের বনানী ২য় বাইপাস থেকে তাকে গ্রেফতার করে। রাব্বী শাহাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদ এলাকার আলম মিয়ার ছেলে।

র‍্যাব ১২ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শেরপুর উপজেলার এক গৃহবধু (১৯) সাথে ৬ মাস আগে ফেসবুকের আড্ডা নামের চ্যাটিং গ্রুপে রাব্বীর সাথে সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের জেরে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ওই গৃহবধূ শেরপুর থেকে শাহাজাহানপুরে আসে। এই সুযোগে রাব্বী তার বন্ধু হিমেলের ফাঁকা বাড়িতে ওই গৃহবধুকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যায়। সেখানে রাব্বীসহ তার বন্ধুরা মিলে তাকে গণধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেয়।
পরে রাব্বীকে গ্রেফতার করা হলে ধর্ষণের ভিডিও ও অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী র‍্যাবকে জানায়, তিনি ও তার বখাটে বন্ধুরা ভিকটিমকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করেছে এবং ভিডিও ধারণ করে টাকা দাবী করে। তবে গৃহবধূ টাকা দিতে রাজি না হওয়ায় তা অনলাইনে ছড়িয়ে দেয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার জানার পরে আমরা ভিকটিমকে নিজেদের হেফাজতে নিয়েছিলাম।এরপর রাতে অভিযান করে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ঘটনাটি জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নজরে এলে সন্ধ্যার পরে অভিযুক্ত আরেফিন, নিশাত ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।

এদিকে শুক্রবার দুপুরে গণ ধর্ষণের স্বীকার ওই গৃহবধূ ৫জনকে আসামী করে শাহাজাহানপুর থানায় মামলা দায়ের করেছে। মামলায় গ্রেফতার ৪জনসহ ফিরোজ নামের আরও একজনকে আসামী করা হয়েছে।

শাহাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নান্নু খান জানান, ফিরোজকে ধরতে আমাদের অভিযান চলছে। একটু আগে রাব্বীকে র‍্যাব ১২ আমাদের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার গ্রেফতার হওয়া তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button