প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিস্ত্রির মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ঘরের চালা মেরামত করতে গিয়ে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন (৪৫) উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট দক্ষিণপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, আকরাম দিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেনের বসতবাড়ির ঘরের চালার ওপর উঠে টিন মেরামতের কাজ করছিলেন। ঘরের ওপর দিয়ে টাঙানো বিদ্যুতের মূল তারের সঙ্গে আকরামের মাথা জড়িয়ে তিনি আটকে যান।

ফুলকোট গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলাম নয়ন জানান, অচেতন অবস্থায় আকরামকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button