প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় সড়কে পড়ে ছিলো অজ্ঞাত মরদেহ

বগুড়ার শাজাহানপুর থেকে অজ্ঞাত (৬০) বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শেরপুর হাইওয়ে পুলিশ।

রোববার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সি-ব্লক সাকিনাথ ইয়াজদানি মার্কেটের সামনে থেকে এ লাশ উদ্ধার করে।

জানা যায়, ওই ব্যক্তি একজন পথচারী। ভোরে রাস্তা দিয়ে হাটছিলেন এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতীর অজ্ঞাতনামা গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে সেইসাথে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button