শাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলী সোনারকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ আগস্ট) সকালে জেলার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, হয়রত আলীর বিরুদ্ধে হত্যা, মারধর, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ১ নভেম্বর থানার একটি মামলায় তিনি অস্ত্র ও বিস্ফোরক আইনে এজাহারনামীয় আসামি ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button