শেরপুর উপজেলা
শেরপুরে ৫৫ কেজি বিষ্ণুমূর্তি উদ্ধার

বগুড়ার শেরপুরে ৫৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আমিনুল ইসলাম ও আনিছুর রহমানের একটি পুকুর থেকে এক মাটি ব্যবসায়ী ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছিলেন। তার কাছ থেকে মাটি কিনেন শাহজাহান আলী। উঠানে মাটি ফেলার সময় একটি মূর্তি বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন এসে ভিড় জমায়।
শেরপুর থানার উপ-পরিদর্শক সাইফ হোসেন জানান, মূর্তিটি উদ্ধারের পর থানা হেফাজতে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
এসএ



