প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় কারারক্ষী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় এক কারারক্ষী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ জেলখানার কারারক্ষী পদে কর্মরত নিহত রাশেদুল উপজেলার মহিপুর বিডিআর পাড়া এলাকার রেজাউল করিমের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাশেদুল সকালে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন। উক্ত এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান (ঢাকা-মে-ট-১৫-০৬১৪) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পরে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহিত হন তিনি।

পুলিশ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button