প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম (৩৫) উপজেলার চন্ডিপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বেলা ১২টায় চাচা আব্দুর রশিদের বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সকালে চাচার বাড়ির বারান্দায় গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।

শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা ও বলা সম্ভব হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button