প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সহকর্মী ফেরদৌস আলম।

নিহত আব্দুল মালেক (৪৫) ওই এলাকার আব্দুল লতিফের ছেলে।

শুক্রবার দুপুরে শাহ বন্দেগি ইউনিয়নের উচরং মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল মালেক দিনমজুর হিসেবে জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সঙ্গে থাকা ফেরদৌস আলম গুরুতর আহত হন।

শাহ বন্দেগি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয়রা লাশ উদ্ধার করে বাসায় নিয়ে গেছে এবং আহত ফেরদৌসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ‌হিদুল ইসলাম।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button