প্রধান খবরশেরপুর উপজেলা

বগুড়ায় ৪ বছরের শিশু ধর্ষণ, যুবক আটক

বগুড়ার শেরপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেপ্তার মিলন (২৪) মহিপুর নতুনপাড়া মোজাফফর হোসেনের ছেলে। পেশায় একজন চাতাল ধান চাল ব্যবসায়ী।

সোমবার বিকালে মহিপুর পশ্চিমপাড়া এলাকার বাসা থেকে তা‌কে আটক করা হয়।

জানা গে‌ছে, আটক মিল‌নের চাতা‌ল রয়েছে।তার পা‌শের চাতা‌লে ধর্ষণের শিকার শিশুর মা শ্রমি‌কের কাজ কর‌েন। শিশু‌টির মা প্রতি‌দিন শিশুকে সাথে নিয়ে চাতা‌লে যে‌তেন। প্রতিদিনের ন্যায় আজো শিশুটিকে সাথে আনেন। এক সময় মিলন শিশু‌টি‌কে টি‌ভি দেখা‌নোর কথা ব‌লে তার ঘ‌রে নি‌য়ে ধর্ষণ ক‌রে।

এরপর শিশু‌টি‌কে সে চাতা‌লের কাছে আবার রে‌খে যাওয়ার সময় শিশু‌টির মা ও নানী তা‌কে অসুস্থ কান্নাকা‌টি করা অবস্থায় দেখ‌তে পায়। শিশু‌টিকে জি‌জ্ঞেস কর‌লে সে তার সা‌থে ঘ‌টে যাওয়া ঘটনা জানায়। এরপর বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্থানীয় লোকজন মিলন‌কে আটক ক‌রে পু‌লি‌শে দেয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি ) শহীদুল ইসলাম জানান, খবর পে‌য়ে মিলনকে আটক ক‌রে থানা হাজ‌তে রাখা হ‌য়ে‌ছে। শিশু‌টির প‌রিবার থে‌কে ধর্ষণ মামলার প্রস্তু‌তি চল‌ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button