প্রধান খবরশেরপুর উপজেলা
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ইসলাম (৪৫) আব্দুল জব্বার আলী মাস্টারের ছেলে। তিনি সিরাজগঞ্জের আমেনা মনসুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
শুক্রবার উপজেলার গাড়ীদহ এ এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই ফারুক হোসেন জানান, জাহিদুল ইসলাম বসতবাড়ির উঠানে লাগানো গাছ থেকে বাঁশের কঞ্চি দিয়ে আম পাড়ছিলেন। এসময় বাঁশের কঞ্চির মাথা হেলে বিদ্যুতের তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ




