বগুড়া জেলাশেরপুর উপজেলা

বগুড়ায় সাড়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় সাড়ে পঁচিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছে থাকা তিনটি মোবাইল ও নগদ এক হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়া বাজার এলাকার মৃত জালালের ছেলে রুবেল(৩২) এবং নারায়নগঞ্জের মজমিজি পূর্বপাড়ার আমিনুল হকের ছেলে আরিফ শেখ(৩৩)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী চামড়া গোদামের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবেল ও আরিফকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বগুড়া এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button